ফেসবুক অ্যালগরিদম?
ফেসবুক যখন ২০০৬ এ বিশ্বব্যাপী যাত্রা শুরু করলো, তখন তাদের অ্যালগরিদম ছিল অনেক বেসিক, বিভিন্ন পয়েন্টের উপর ভিত্তি করে ফেসবুক একটা পোস্টকে অগ্রাধিকার দিয়ে নিউজ ফিডে দেখাতো,
পয়েন্ট সিস্টেম কেমন ছিলো?
- একটা পোস্ট যেখানে শুধু "টেক্সট" আছে সেটা ১ পয়েন্ট পাবে
- যে পোস্টে লিংক আছে সেটা ২ পয়েন্ট পাবে ইত্যাদি।
এই পয়েন্টকে গুন্ করা হতো যতজন মানুষ ফেসবুকের সেই পোস্টের সাথে জড়িত ছিল, এর উপর ভিত্তি করে ফেইসবুক সিদ্ধান্ত নিতো যে কোন পোস্ট উপরে থাকবে।
সময়ের সাথে সাথে পরিবর্তন হতে থাকলো অ্যালগরিদম
সময়ের সাথে সাথে ফেসবুক অ্যালগরিদম পরিবর্তন হতে থাকলো যোগ হলো পোস্টের মান, সাথে যে পোস্ট করেছে আর যারা সেখানে এনগেইজ হয়েছে ফেসবুকে তাদের রিলেশনশিপ কি।
এটা "Edge ranking" নাম বিশেষ ভাবে পরিচিত।
কিন্তু ২০১১ সালে ফেসবুক এই "Edge ranking" সিস্টেম কে আপডেট করে আরো জটিল অ্যালগরিদম নিয়ে আসলো যেটার সাথে যোগ হলো "Machine Learning"
এই এলগরিদম মুলত তিনটা বিষয়ের উপর কাজ করে থাকে।
Affinity, Weight এবং Time decay।
Affinity:
এটা মুলত আপনার পোস্টের এংগেইজমেন্ট বিহেভিয়ার। আপনার পোস্টে কি পরিমান এংগেইজমেন্ট হয়। কারা করে, কারা করে না। কত ভাগ করে এবং কত ভাগ করে না। যারা এংগেইজড হয় তারা কি করে? লাইক, শেয়ার, কমেন্ট? এই ডাটা গুলোর উপর ভিত্ত করেই আপনার পোস্ট কতজনের নিউজফিডে শো হবে তা নির্ভর করে থাকে।
Weight / Type of Content:
এটা মুলত আপনার পোস্টের ধরন। আপনি কি ধরনের কন্টেন্ট তৈরি করছেন অথবা শেয়ার করছেন? টেক্সট, ছবি, ভিডিও? ফেসবুক এক এক ধরনের পোস্টকে এক এক ভাবে ট্রিট করে। যেমন বর্তমান সময়ে ভিডিও এবং ছবি নিউজফিডে বেশি শো হয়ে থাকে। আবার মোবাইল থেকে ভিজিট করলে ভিডিও বেশি শো হয়।
Time Decay:
এইটা মুলত আপনার পোস্টটি কতটুকু পুরানো তার উপর নির্ভর করে। ফেসবুক মুলত মোস্ট রিসেন্ট পোস্টগুলো নিউজ ফিডে বেশি দেখায়। তাই আপনার পোস্ট মুলত যত পুরানো হতে থাকবে, আপনার রিচ তত কমতে থাকবে।
তবে নিয়মিত ভাবে এংগেইজমেন্ট পেলে রিচ বেড়ে যাবে।
এখন, একটা বেপার আপনার মাথায় রাখতে হবে, আপনার পোস্টে যত বেশি এংগেইজমেন্ট হবে, আপনার পেইজের ভ্যালু তত বাড়তে থাকবে।
একই ভাবে, আপনার এঙ্গেইজমেন্ট যত কম হবে, আপনার পেইজের ভ্যালু তত কমতে থাকবে। ধরেন আপনার পেইজে ১০,০০০ ফলোয়াড় আছে এবং কেউ আপনার কোন পোস্টে এঙ্গেইজ হয় না। তারমানে Edge Rank এলগরিদম অনুসারে আপনার পেইজের নেগেটিভ মার্কিং হবে।
আপনার নতুন পোস্টগুলোর রিচ তত কমতে থাকবে। তাই আপনার কত জন ফ্যান আছে তার চাইতে আপনার কত পার্সেন্ট ফ্যান এঙ্গেইজ হয় এটা গুরুত্বপুর্ন।
যত বেশি ফ্যান এঙ্গেইজ হবে, আপনার পেইজের ভ্যালু তত বাড়বে।
ফেসবুকের সিস্টেম টা এখন এমন নেই যে কোন একজনের ইন্টারেস্টের উপর ভিত্তি করে ফেসবুক একটা কনটেন্ট দেখিয়ে দিলো, অথবা রাঙ্ক উপরে তুলে দিল।
ব্যাপারটা হল সেই কন্টেন্ট টি ইউজারের সাথে কতটুকু কানেকশন তৈরী করতে পেরেছে।
আর এই বিষয় গুলো বুঝতে হলে ফেসবুক অ্যালগরিদম সম্পর্কে বুঝতে হবে।
ফেসবুক অ্যালগরিদম?
Reviewed by Abu Taher
on
November 17, 2020
Rating:
Reviewed by Abu Taher
on
November 17, 2020
Rating:

No comments: